কেরানীগঞ্জে অটোরিকশা চালককে গলা কেটে হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ সময়: ১৯:৫৯:০৫
ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশা চালক মুকুল হোসেন ওরফে চকলেটকে গলা কেটে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি এম আশফাক-উল হক আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্র পক্ষের কৌঁসুলি আবু সেলিম চৌধুরী বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন- মো. সোহেল ওরফে জুয়েল, মো. শাহিন হাওলাদার, মো. সুমন ওরফে আল-আমিন, মো. কবির ও মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা। রায় ঘোষণার সময় শাহিন ও ফেরদৌস আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
অন্যদিকে, রায় ঘোষণার সময় সোহেল, সুমন ও কবির পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। রায়ে আদালত উল্লেখ করেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যাকা-টি সংঘটিত হয়েছে এবং আসামিরা দণ্ড বিধির ৩৯৬/৩৪ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন।
খালাস পাওয়া আসামিরা হলেন-মো. অলি আহমেদ, মো. শাহজাহান মুন্সি, মো. কবির, মো. হাসান হাওলাদার ও জাহাঙ্গীর আলম।
No Comment Yet