পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জিএম মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি হাফিজুর রহমান রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী সোহাগ, কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, সাবেক কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ এবং সদস্য জহুরুল হক ও শাফিয়ার রহমান।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet