লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে আজিমা খাতুন (৩৭) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ০৪ জুন ২০২৬ খ্রিঃ, রোজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আজিমা খাতুন হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামের (ওয়ার্ড নং ০৭) মোঃ আব্দুস সোভানের স্ত্রী।

ঘটনার বিবরণ ও প্রশাসন সূত্রে জানা যায়: গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আজিমা খাতুন নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)-এর তথ্যমতে, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। সেই সাথে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকলকে সতর্ক থাকার এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

0%
0%
No Comment Yet