ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র জমা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ সময়: ০২:১০:৪০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার মনিরা হকের কাছে ওই মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমদ, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত, ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালসহ জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
বিজ্ঞাপন
Anjara World Shop
পরে আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, আজ আমার মনোনয়নপত্র জমা দিলাম। আশা করছি, ফেনী-৩ আসনের জনগণ উন্নয়নের পক্ষে ধানের শীষে ভোট দেবেন।
No Comment Yet