শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪১ ভরি স্বর্ণালংকারসহ ২ ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারা হলেন খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।

গতকাল মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নীচ তলায় এই দুইজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে চ্যালেঞ্জ করলে তারা কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদের আটক করে।

পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণালংকারের মান ২১ ক্যারেট। উদ্ধার স্বর্ণালংকারসমূহের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ ৬২হাজার টাকা।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার স্বর্ণালংকারসমূহ বিভিন্ন দেশ থেকে চোরাচালানের উদ্দেশ্যে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

Anjara World Shop

তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ সালের ২৫বি এর (১)(বি)/২৫-ডি ধারায় মামলা দায়ের হয়েছে।

0%
0%
No Comment Yet