মাদক সংশ্লিষ্টতায় মুসলিম ব্যক্তির বাড়ি ভাঙচুরের ভিডিও সনাতনীদের বলে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ সময়: ১৭:৩৬:০১
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ (বাসস) : মাদক ব্যবসার অভিযোগে মুসলিম ব্যক্তির বাড়ি ভাঙচুরের ভিডিও ছড়ানো হচ্ছে সনাতনীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের দাবিতে। বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, মাদক ব্যবসার অভিযোগে মুসলিম ব্যক্তির বাড়ি ভাঙচুরের ভিডিও ছড়ানো হচ্ছে সনাতনীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের দাবিতে।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ‘সনাতনী হয়ে বাংলাদেশে কী অপরাধ করেছি আমরা। আজ বাড়িঘর লুটপাট করে নিচ্ছে, ভাঙচুর করছে। বাংলাদেশের সনাতনী হয়ে কি জন্ম নেওয়া অপরাধ’— এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। চলতি বছরের ২৮ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নে মাদক ব্যবসার অভিযোগ তুলে নাজিরুল নামের এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায় এলাকাবাসী। এটি সেই ঘটনার দৃশ্য।
No Comment Yet