সীতাকুন্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩ 

চট্টগ্রাম, ২ মে ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. আরমান হোসেন নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দোকানের মালিক মো. কামাল হোসেন ও কর্মচারী মো. হেলাল। আর একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে কুমিরা মাজার গেট এলাকায় ‘ইসমাইল আয়রন মাট’ নামের স্ক্র্যাপের দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে কুমিরার ওই স্ক্র্যাপের দোকানে লোহা কাটার জন্য নসিমন করে ৮টি গ্যাসের সিলিন্ডার আনা হয়। বোতলগুলো নিচে নামানোর সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টিনশেড দোকানের উপরের অংশ উড়ে যায়। এতে নসিমন চালক আরমান হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। দোকানের মালিক ও কর্মচারীসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet