সারাদেশে স্পিডবোটের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

আজ মঙ্গলবার গেজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গতকাল ১১ মে থেকে নতুন ভাড়া কার্যকর ধরা হয়েছে।

প্রজ্ঞাপনে শান্ত ও অশান্ত-উভয় ধরনের নৌরুটের জন্য কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক আলাদা ভাড়ার হার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

শান্ত নৌরুটে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া ১৫ টাকা, পরবর্তী ১০ কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা এবং অবশিষ্ট দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

অন্যদিকে, অশান্ত নৌরুটের জন্য কিলোমিটার প্রতি জনপ্রতি ভাড়া ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১৫ টাকা নির্ধারিত হয়েছে।

প্রজ্ঞাপনে রুটভিত্তিক ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রুট আরিচা ঘাট-কাজীরহাট রুটে ২৩৫ টাকা, শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ১৩০ টাকা, বরিশাল-ভেদুরিয়া রুটে ৩২৫ টাকা, লাহারহাট-ভেদুরিয়া রুটে ১৬০ টাকা, ভৈরব বাজার-নবীনগর রুটে ২৭০ টাকা, নরসিংদী-সলিমগঞ্জ রুটে ২৩৫ টাকা, গলাচিপা-রাঙ্গাবালী রুটে ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, রাঙামাটির ফিশারি ঘাট থেকে মারিশ্যা রুটে ভাড়া ৮৬০ টাকা, মাইনি রুটে ৪৮৫ টাকা এবং বরকল রুটে ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

0%
0%
No Comment Yet