চুয়াডাঙ্গায় ধারালো অস্ত্রসহ যুবক আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা মৎস্য অফিসের হ্যাচারির একটি কক্ষ থেকে ১০টি ধারালো অস্ত্র সহ রুমেল (৩২) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। 

শনিবার (১০ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে তাকে আটক করা হয়। আটকৃত রুমেল উপজেলা শহরের কোর্টপাড়ার নজরুল ইসলামের ছেলে। 

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ঘটনার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম জীবননগর উপজেলা মৎস্য অফিসের হ্যাচারির একটি কক্ষ থেকে রুমেলকে আটক করে। পরে ওই কক্ষ তল্লাশি করে ২টি ছুরি, ৩টি চাপাতি ও ৫টি হাসুয়া উদ্ধার করা হয়। রবিবার সকালে তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়। 

বিজ্ঞাপন

Anjara World Shop

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

0%
0%
No Comment Yet