শিক্ষার্থীদের লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে সরকার কাজ করছে : শিক্ষা মন্ত্রী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০২ মে ২০২৬ সময়: ০১:৫৮:৩৭
ঢাকা, ১ মে, ২০২৬ (বাসস) : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সকল শিক্ষার্থীর লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে সরকার কাজ করছে।
চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 'উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬' এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আজ এ কথা বলেন।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলায়ও যেন পারদর্শী হয়ে ওঠে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি। শিক্ষার মান উন্নয়নে সরকার শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করছে। দেশের শিক্ষার্থীদের আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
No Comment Yet