নান্দাইলে শিক্ষা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি, উপকরণ পেয়ে খুশি শিক্ষার্থীরা

মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, পায়জামা ও পাঞ্জাবি বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা হল রুমে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুজ্জামান রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও অত্র সংগঠনের সিনিয়র উপদেষ্টা এনামুল হক বাবুল, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, ঘোষপালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মো: এনামুল হক, চারিআনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, প্রধান শিক্ষক শেখ এনামুল হক রনি, প্রভাষক ও সাংবাদিক এটিএম হুমায়ুন কাদির কামাল, প্রভাষক এনায়েত করিম ভূঞা, সাংবাদিক বিল্লাল হোসেন, এ হান্নান আল আজাদ সহ প্রমুখ। এসময় প্রধান অতিথি মোহাম্মদ শামছুল হক আকন্দ ভার্চুয়ালি যুক্ত হয়ে সবার উদ্দেশ্যে কথা বলেন, এবং বলেন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখতে চাই যারা পড়াশোনা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়েছে তাদের জন্য স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও কোর‌আন শরীফ এই বারের মতো সবসময় বিতরণ করতে চাই ।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet