নেত্রকোনার মদনে ডানে বামে মিলছে ইয়াবাসহ বিভিন্ন মাদক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ সময়: ২২:৫৬:২৫
নেত্রকোনার হাওর বেষ্টিত উপজেলা মদন। এই উপজেলা সব দিক দিয়ে পিছিয়ে থাকলেও পিছিয়ে নেই ইয়াবাসহ মাদক ক্রয়বিক্রয়ে। উপজেলার বিভিন্ন প্রান্তে হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ বিভিন্ন রকম মাদক সামগ্রী।
গত বৃহস্পতিবার (০৮ জানুয়ারী) উপজেলার বিভিন্ন জায়গা সরজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে মাদকের এই ভয়াবহ চিত্রের কথা জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মদন পৌরসভার মদন বাজার ইমদাদপুর ব্রিজ সংলগ্ন,দেওয়ানবাজার সহ বিভিন্ন অলিগলি, মদন ইউনিয়নে কদমতলী বাজার , কুলিয়াটি সকাল বাজার,মদন গুচ্ছগ্রামে, নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামে,চানগাও ইউনিয়নের শাহাপুর গ্রামে, মাঘান ইউনিয়নের নয়াপাড়া,মদন বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর পাশে, ফতেপুর ইউনিয়নের ধানকুনিয়া ব্রিজসহ অন্তত ২০টি স্পটে ইয়াবাসহ মাদক সামগ্রী ক্রয় বিক্রয় হচ্ছে। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী দুই একটা অভিযান পরিচালনা করলেও বেশিরভাগ তাকে ধরা ছোয়ার বাহিরে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ জানান,আমরা কিছুদিন যাবত শুনতে পাচ্ছি মদন উপজেলায় বিভিন্ন জায়গায় মাদকের রমরমা ক্রয় বিক্রয় চলছে। এই বিষয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ব্যক্তিগতভাবে আমি সব সময় প্রশাসন যেনো এই বিষয়ে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেয় এই বিষয়ে বলে থাকি। আমরা মদন উপজেলা বিএনপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি বরাবরের মতোই৷
বিজ্ঞাপন
Anjara World Shop
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান বলেন মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক নিধনের জন্য বিশেষ অভিযান নিয়মিত টহল জোরদার রয়েছে।
No Comment Yet