মুন্সীগঞ্জে কারাবন্দিদের জন্য লাইব্রেরি স্থাপন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ১৯ মে ২০২৬ সময়: ১১:২৭:৩২
মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য কারা লাইব্রেরি স্থাপন করা হয়েছে।
সোমবার (১৮ মে) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী কারা লাইব্রেরির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহম্মেদ, জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্লাহ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো.ফখরুল আশরাফ।
লাইব্রেরিতে কারাগারে বন্দি ব্যক্তি ও আসামিদের ধর্মীয়, নৈতিকতা এবং মুল্যবোধ জাগ্রত করা সংক্রান্ত পুস্তক রাখা হয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
লাইব্রেরি উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, বই মানুষের জ্ঞান, মুল্যবোধ ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারাগারে লাইব্রেরি স্থাপনের মাধ্যমে বন্দিদের মানসিক বিকাশ, আত্মশুদ্ধি এবং ইতিবাচক চিন্তাভাবনা গড়ে উঠবে। যা তাদের সংশোধন ও পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা হিসাবে পালন করবে।
No Comment Yet