ফটিকছড়ির জঙ্গল থেকে শুটার গান উদ্ধার

ফটিকছড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ানশুটার গান উদ্ধার করেছে এসআরবি-৭ চট্টগ্রাম। রবিবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুর বণিকপাড়া-সংলগ্ন নতুন মহাজনের পুরোনো বাড়ির জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাটহাজারী সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ওয়ান শুটার গানটি পাওয়া যায়।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet