ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সাইমুম পারভেজ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ২৭ জুলাই ২০২৬ সময়: ০৮:৫১:৪১
চাঁপাইনবাবগঞ্জ, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান বিএনপি সরকার ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে।
তিনি বলেন, বিএনপি কথা নয়, কাজে বিশ্বাসী। তাই সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারীদের জন্য প্রণোদনা প্যাকেজের মাধ্যমে সমাজের উন্নয়ন করার চেষ্টায় রয়েছে সরকারের।
আজ রোববার জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
ড. সাইমুম পারভেজ বলেন, বিরোধী দল পেরেছে, ফ্যামিলি কার্ড একটি চমৎকার উদ্যোগ। ফলে তারা এই কর্মসূচিতে শামিল হতে চান। সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (২য় পর্ব) শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৯০ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে এই ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ করা হয়।
No Comment Yet