চাঁদপুরে ৫ মাদক কারবারির কারাদণ্ড
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০৫ মে ২০২৬ সময়: ১৭:৫০:০৯
চাঁদপুর, ৫ মে, ২০২৬ (বাসস) : জেলার কচুয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে টাস্কফোর্সের অভিযানে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে কারাদণ্ড ও অথদর্ণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
অভিযানে অংশগ্রহণকারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান দুপুরে এসব তথ্য বাসস’কে নিশ্চিত করেন।
এ অভিযানে জেলা পুলিশ ও টাস্কফোর্সের সদস্যরা অংশগ্রহণ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. শরিফ হোসেন (৩০), আরিফ হোসেন (২৮), মির হোসেন (৬০), আলমগীর হোসেন (৪৬) এবং সিউলি বেগম (৪০)। তাদের সকলের বাড়ি উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামে।
বিজ্ঞাপন
Anjara World Shop
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃত শরিফ হোসেন ও আরিফ হোসেনকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, মির হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, আলমগীর হোসেন ও সিউলি বেগমকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ হাজার টাকা করে জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান ও উপ-পরিদর্শক মে. সোহেল রানা।
No Comment Yet