ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জন গ্রেফতার

ঢাকা, ২২ মে ২০২৬ (বাসস) : ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা পুলিশ।

শুক্রবার ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট সংলগ্ন সড়কে এবং জুমার নামাজের পর ধানমন্ডি ৩২ এর আশপাশ এলাকা থেকে ৩২ জনকে গ্রেফতার করা হয়। 

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেটের সামনের রাস্তায় মিছিল করার জন্য জড়ো হতে থাকে এবং মিছিলের প্রস্তুতি গ্রহণ করছে। তৎক্ষনাৎ শেরেবাংলা নগর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা  দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই পুলিশ হাতেনাতে ৬ জনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

Anjara World Shop

গ্রেফতারকৃতরা হলো- শ্যামল চন্দ্র (২৭),  আয়াতুল হক (২৯), সিয়াম (২২), মেহেদী হাসান মিয়াদ খান (২১), তারেক রহমান (২২) ও সেলিম প্রধান শ্রাবণ (২০)।

এদিন, জুমার নামাজের পর ধানমন্ডি ৩২ এর আশপাশ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য ঝটিকা মিছিলের প্রস্তুতিগ্রহণ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মুরাদসহ ২৬ জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

0%
0%
No Comment Yet