হোমনায় জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ০১ নভেম্বর ২০২৬ সময়: ২২:৩২:৫৪
কুমিল্লার হোমনায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও যুবঋণের চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।
এ সময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল)সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবক-যুবতী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিজ্ঞাপন
Anjara World Shop
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে পুরস্কার এবং যুবঋণের চেক বিতরণ করা হয়।
No Comment Yet