১৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ সময়: ২৩:৫৪:০২
সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গতকাল শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের জিরোপয়েন্টে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
হস্তান্তরকৃতরা হলেন- মো. মোশারাফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মো. জিল্লুর রহমান (২৩), মোছা. ঝরনা পারভিন (৩৭), মো. আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মো. শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মো. ফারজান নাবিল (৩), মোছা. রুবিনা খাতুন (২৯) ও আল আমিন (২৬)।
তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
Anjara World Shop
বিজিবি জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বাংলাদেশি নাগরিকদের আটক করে বিএসএফ। পরে শনিবার সন্ধ্যায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক আমাদের সময়কে বলেন, ‘ফেরত আসা ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
No Comment Yet