জৈন্তাপুরে মোবাইল ডিভাইস ও টোকেনসহ ৪ জুয়াড়ী আটক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযানে অনলাইন জুয়া ও ভারতীয় শিলং তীর খেলার সাথে জড়িত ৪জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ|

২৩ মে শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়| আটককৃতরা হচ্ছে  নিজপাট মাহুতহাটি গ্রামের সামছুল ইসলাম রেনু মিয়ার ছেলে কয়েছ আহমদ (৩৫), টেংরা গ্রামের আব্দুল হান্নানের ছেলে লুৎফুর রহমান (৬০), নিজপাট রাজবাড়ী গ্রামের মঈন উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২২) ও নিজপাট তোয়াসিহাটি গ্রামের প্রিয়লাল চন্দ্র দেবের ছেলে সজল দেব (২৮)| পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলা সদরের পুরাতন বিদ্যুৎ অফিসের পাশে থেকে প্রথমে কয়েছ আহমদকে আটক করা হয়| পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে বাকি তিনজনকে আটক করে পুলিশ|।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet