ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ সময়: ২৩:৩৮:৩৩
ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস) : ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনের জুরিবোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিডিরেন-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্টুনিস্ট অধ্যাপক শিশির ভট্টাচার্য্য, চিত্রশিল্পী অধ্যাপক মো. মাকসুদুর রহমান অংশগ্রহণ করেন। সভায় অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মির্জা ফয়সল আমিন, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান এবং ড. শেখ মেহেদী হাসান প্রমুখ।
বিশেষজ্ঞ কমিটি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে নান্দনিক বৈশিষ্ট্য, বিষয়, আঙ্গিক, আকার, রঙ, ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, বিভিন্ন ফর্ম, মোটিভ, দর্শন বিষয়ে নানা মতামত দেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
জুরিবোর্ডের সদস্যগণ গতানুগতিক বাতাবরণ থেকে বেরিয়ে রুচির ধাবমান চিন্তা এ মনোগ্রামে ফুটে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
No Comment Yet