বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানকে দেশের মানুষ তার পিতা-মাতার মতোই তাকে আপন করে গ্রহণ করে নিয়েছে। তিনি দেশে আসার পর গত ১০দিনেই দেশের পরিস্থিতি পালটে গেছে। দেশের মানুষকে তিনি ভালোবেসে আপন করে নিয়েছেন। সব শ্রেণি-পেশার মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে তার কাছে ছুটে যাচ্ছে। তারেক জিয়াকে কাছে পেয়ে দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে হারানোর শোক সামলে ওঠার চেষ্টা করছে।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার বিকালে নাটোর সদরের হালসা বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আপসহীন ও সাহসী ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বারবার নতুন প্রেরণা পেয়েছে। তার দৃঢ় ও ত্যাগী নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন দেশের সাধারণ মানুষের জন্য এক অভিভাবকের প্রতিচ্ছবি।

বিজ্ঞাপন

Anjara World Shop

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, নাটোর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. ইব্রাহীম হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া পরিচালনা করা হয়।

0%
0%
No Comment Yet