ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা মাদকবিরোধী অভিযান জোরদার করা, শহরের যানজট নিরসনে ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত ও সেবামুখী পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet