পাইকগাছার চাঁদখালী ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে “আসলাম পারভেজ ”

খুলনার পাইকগাছা উপজেলার চাদখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্র- বিন্দুতে স্থান করে নিয়েছেন পৌরসভা বিএনপির নির্বাচিত সভাপতি ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ।

সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি একজন জন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি সর্বদাই এ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত সভা- সেমিনারে অংশগ্রহন করেছেন। মানুষের ধারে ধারে ঘুরে খোঁজখবর নিয়েছেন। রাস্তাঘাট সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নসহ নানা জন কল্যাণমূলক কাজে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
স্থানীয়দের মতে, যে কোনো সমস্যা বা দুর্যোগের সময় তিনি দ্রুত মানুষের পাশে দাঁড়ান, যা তাকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের দাবি, দলের দুঃসময়ে মাঠে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নেতাকর্মীদের পাশে থাকার কারণে সাবেক এ ছাত্র নেতা তৃণমূলে পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি দলীয় আদর্শে অটুট থেকে কাজ করে আসছেন বলেও জানান তারা।
দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির কঠিন সময়ে অনেকেই যখন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন, তখন আসলাম পারভেজ পৌরসভাসহ চাদখালী ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ছিল বলেও দাবি করেন দলীয় নেতারা।
আর দলের প্রতি তার আনুগত্য, ত্যাগ ও সাংগঠনিক ভূমিকার কারণে নেতা কর্মীরা তাকে পৌরসভা বিএনপির নির্বাচনে ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেন। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি দলীয় কার্যক্রমের পাশাপাশি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে জানান তার সমর্থকরা।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে আসলাম পারভেজ একাধিকবার কারাবরণ করেছেন এবং বছরের পর বছর রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি কর্মী বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে থেকে কাজ করেছেন, তাদের মূল্যায়ন করা হলে সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজের মতো ত্যাগী নেতারা গুরুত্ব পাওয়ার যোগ্য। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা ভবিষ্যতে দলের কাজে আসবে বলেও তারা মনে করেন।
এদিকে, তৃণমূল বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করে মাঠে ছিলেন, ভবিষ্যতে সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাদখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আসলাম পারভেজ দলীয় বিবেচনায় মূল্যায়ন পাবেন বলে আশা প্রকাশও করেন তারা।

বিজ্ঞাপন

Anjara World Shop

এছাড়াও চাদখালী ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তা থেকেই তারা আসলাম পারভেজকে চাদখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের মতে, তিনি নির্বাচিত হলে এ ইউনিয়নের স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
স্থানীয় ভোটারদের মতে, দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণেই আসলাম পারভেজ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাদের প্রত্যাশা, তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে চাদখালী ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতির পথে আরও একধাপ এগিয়ে যাবে।

0%
0%
No Comment Yet