মাদারীপুরে হুইল চেয়ার ও ঢেউটিন বিতরণ

মাদারীপুর, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার শিবচর উপজেলায় আজ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি ও দুস্থ পরিবারের মধ্যে হুইল চেয়ার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে শিবচর উপজেলা পরিষদের পদ্মা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের আয়োজনে একশ’ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ২৭টি দুস্থ ও অসহায় পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। 

বিজ্ঞাপন

Anjara World Shop

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0%
0%
No Comment Yet