শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ সময়: ১৭:২৬:৩৭
বান্দরবান, ৭ অক্টোবর, ২০২৬ (বাসস) : বান্দরবান পার্বত্য জেলায় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার পাশাপাশি জেলা ও উপজেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দুর্গাপূজা উদযাপনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওয়াহাবুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান,বান্দরবান সেনা রিজিয়নের মেজর পারভেজ রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট অরূপ রতন পাল, বান্দরবান সর্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাসসহ জেলার ৭ উপজেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সভায় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা প্রশাসক। তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
জেলা প্রশাসক সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সব ধরনের গুজব থেকে সচেতন থাকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, সার্বিক নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন এবং দশমীর দিন বিকেল ৫টার আগেই সব প্রতিমা বিসর্জন দেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের জন্য অনুদান, গুরুত্বপূর্ণ নম্বর সম্বলিত প্ল্যাকার্ড, নিরাপত্তার জন্য একটি করে অগ্নিনির্বাপক যন্ত্র এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন প্রদান করা হয়।
No Comment Yet