ঢাকামুখী ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে যান চলাচল বন্ধ ঘোষণা

বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এবং ৩০০ ফিটে গণসংবর্ধনা আয়োজনে এয়ারপোর্ট ও ৩০০ ফিট সড়কে যানবাহনের চাপ কমাতে টঙ্গী মিলগেটের মন্নু গেট পর্যন্ত ঢাকামুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে হঠাৎ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিএমপি থেকে এই নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ ও গাজীপুর থেকে সব যানবাহন টঙ্গীর মন্নুগেট থেকে কামারপাড়া হয়ে মিরপুর বেড়িবাঁধ ব্যবহারের জন্য অনুরোধ করা হলো। এদিকে বুধবার রাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে হিমশিম অবস্থায় ছিল নিয়ন্ত্রণকারীরা।

ঢাকার সংবর্ধনায় যাতায়াতের জন্য সময় বাড়ার সাথে সাথে যানজট বেড়ে যাওয়ার আশংকায় জিএমপি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুহিউদ্দীন আহমেদ জনকণ্ঠকে এই সংবাদ নিশ্চিত করে বলেন, জনশৃঙ্খলা রক্ষা ও গণপরিবহণ নির্বিঘ্নে যাতায়াত অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হঠাৎ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল অব্যাহত রেখে ট্রাফিক ব্যবস্হা নিয়ন্ত্রণ করা যেত। এতে যাত্রীসাধারণের কষ্ট আর দুর্ভোগ চরম আকার ধারণ করবে।

0%
0%
No Comment Yet