প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ২৬ আগস্ট ২০২৬ সময়: ১৮:২৪:৫০
ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল, স্কুল ব্যাগ এবং শিক্ষার্থীদের ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ বিতরণ এবং নতুন কুঁড়ি চ্যাম্পিয়নদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন তিনি। তিনি বলেন, সরকার মানবিক রাষ্ট্র গড়তে কাজ করছে।
তথ্য অধিদফতর থেকে পাঠানো বিবরণীতে প্রতিমন্ত্রীর এই বক্তব্য তুলে ধরা হয়েছে।
মীর শাহে আলম বলেন, রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং শিক্ষার্থীরা সমানভাবে পায়- সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সরকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়বে। তাই তাদের পড়াশোনার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।
বিজ্ঞাপন
Anjara World Shop
তিনি বলেন, একজন শিক্ষার্থীর হাতে একটি বাইসাইকেল পৌঁছে দেওয়া শুধু একটি বাহন দেওয়া নয়; এটি তার শিক্ষাজীবনকে আরো সহজ ও গতিশীল করার উদ্যোগ। একইভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া তাদের চলাচলের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার একটি মানবিক দায়িত্ব। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেন প্রতিমন্ত্রী। সেইসাথে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সমাজের কোনো মানুষ যেন নিজেকে অবহেলিত মনে না করেন, সেজন্য রাষ্ট্রের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
No Comment Yet