গাজীপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ০৪ মে ২০২৬ সময়: ১১:০৮:৪৮
গাজীপুর, ৩ মে, ২০২৬ (বাসস) : জেলার জয়দেবপুর থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের কোর্ট হাজাতে পাঠানো হয়।
শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মনিপুর বেলতলা ও দরগারচালা গ্রামের তিতুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্যসহ নগদ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আজ রোববার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে দরগারচালা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীর ঘরে তল্লাশি চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির দুই হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।
একই রাতে বানিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
পরে রাত ১১টার দিকে মনিপুর মধ্যপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে নুরুল ইসলাম, মাহিম হোসেন, ইমন হোসেন ও মরিয়ম বেগমকে আটক করে পুলিশ।
এ সময় নুরুল ইসলামের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ও নগদ ১৯ হাজার ৮০ টাকা, মাহিম হোসেনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা এবং ইমন হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ছাড়া মরিয়ম বেগমের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
No Comment Yet