হঠাৎ কেন শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের হোটেল ভাড়া দেবেন না

ভারতের শিলিগুড়িতে হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’ এ ঘোষণা দিয়েছে। সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বরে তারা ইতিমধ্যেই এই সিদ্ধান্তের খসড়া অনুমোদন দিয়েছিলেন। তখন মানবিক কারণে বাংলাদেশি শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল।

কিন্তু সম্প্রতি বাংলাদেশে কথিত সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে তারা সব ধরনের বাংলাদেশি অতিথিকে হোটেল ভাড়া দেওয়ার পথে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শিলিগুড়িতে এই সমিতির অন্তর্গত ১৮০টি হোটেল রয়েছে, যারা সবাই এই সিদ্ধান্ত মেনে চলবে। এছাড়া সমিতির বাইরে থাকা প্রায় ৫০টি হোটেলও বাংলাদেশিদের হোটেল ভাড়া দিচ্ছে না বলে জানা গেছে।

প্রতিবছর শিক্ষার্থী, পর্যটক এবং চিকিৎসার জন্য বহু বাংলাদেশি শিলিগুড়ি ভ্রমণ করেন। নতুন এই সিদ্ধান্তের ফলে তাদের যাতায়াত ও থাকার ক্ষেত্রে বড় ধরনের অসুবিধা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

0%
0%
No Comment Yet