যেসব এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত

ঢাকা-১৭ আসন মূলত গঠিত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে। আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার অংশকে অন্তর্ভুক্ত করে। এ আওতায় রয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের কিছু অংশ।

এই আসনটি বিশেষভাবে নজরকাড়া, কারণ এবার এখানে লড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর তিনি বিমানবন্দর থেকে গণসংবর্ধনা গ্রহণ করেন এবং এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসায় যান। পরের দিন তিনি শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

২৭ ডিসেম্বর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এবং পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet