বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামবাসীর জন্য বড় দুঃসংবাদ

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। চট্টগ্রামে হচ্ছে না চলমান বিপিএলের কোনো ম্যাচ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সিলেটের পর চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এ তথ্য নিশ্চিত করেন।

৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে বিপিএলের ম্যাচ আয়োজনের কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে। ১৩ জানুয়ারি ঢাকায় ফিরে আসবে টুর্নামেন্টের ৬ দল। বাকি অংশ হবে ঢাকাতেই। আগের সূচি অনুযায়ী ২৩ জানুয়ারি ঢাকায় ফাইনাল আয়োজনের কথা রয়েছে।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

0%
0%
No Comment Yet