ঢাকার চার ফ্লাইট নামল কলকাতায়

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট নিরাপত্তার স্বার্থে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে ৪টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে পাঠানো হয়।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

কর্তৃপক্ষ আরও জানায়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বর্তমানে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে। সবার সহযোগিতা ও ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

0%
0%
No Comment Yet