২০ ভরি স্বর্ণসহ এনসিপি নেত্রী মাহমুদা মিতুর সম্পদের বিবরণ প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুর সম্পদের হিসাব প্রকাশ পেয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী, ডা. মাহমুদা মিতুর হাতে বর্তমানে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা। ব্যাংক হিসাবে জমা রয়েছে আরও ৫১ হাজার টাকা। এছাড়া তার মালিকানায় থাকা ২০ ভরি স্বর্ণের বাজারমূল্য উল্লেখ করা হয়েছে ৪৫ লাখ টাকা। সব মিলিয়ে তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩১ হাজার টাকা।

এদিকে, হলফনামার তথ্যে তার স্বামীর সম্পদের বিবরণও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, তার স্বামীর হাতে নগদ রয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকা এবং ব্যাংকে জমা আছে ৬ লাখ ৩৫ হাজার ৩৭৪ টাকা। পাশাপাশি ১ লাখ ২০ হাজার টাকার আসবাবপত্রসহ তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৫৩ লাখ ৪২ হাজার ২৬৮ টাকা।

হলফনামায় আরও জানানো হয়, ডা. মাহমুদা মিতু ও তার স্বামীর নামে কোনো ধরনের স্থাবর বা অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ নেই।

অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে এবার মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই তালিকায় বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। উল্লেখযোগ্যদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, এনসিপি, লেবার পার্টি, জাসদ, গণঅধিকার পরিষদসহ একাধিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

0%
0%
No Comment Yet