নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি​​​​​​

নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি জানুয়ারি মাস থেকেই নতুন পে স্কেল কার্যকর করার দাবিতে তারা প্রতীকী অনশন পালন করবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতীকী অনশন অনুষ্ঠিত হবে। একই কর্মসূচি জেলা পর্যায়েও পালিত হবে, যেখানে সংশ্লিষ্ট জেলার প্রেস ক্লাবের সামনে সরকারি কর্মচারীরা অনশনে অংশ নেবেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় ১২টি সরকারি কর্মচারী সংগঠন ও দপ্তরভিত্তিক সংগঠনের নেতারা এক আলোচনা সভায় মিলিত হয়ে এ সিদ্ধান্ত নেন। সভা শেষে জোটের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ওয়ারেছ আলী বলেন, জানুয়ারি মাসের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশে একযোগে জেলা পর্যায়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে।

0%
0%
No Comment Yet