এস আলম ও সংশ্লিষ্টদের ৪৩১ শতক জমি জব্দ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ সময়: ০৩:৪৪:২৮
শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৪৩১ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদক জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ।
আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য টিম লিডার করে একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে।
সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধি-বহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking
অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যরা স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে ওই টাকা উদ্ধার দুরুহ হয়ে পড়বে।
তাই সাইফুল আলম ও তার পরিবাবের সদস্যবৃন্দসহ তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থসংশ্লিষ্টদের স্থাবর সম্পদ জরুরি ভিত্তিতে ক্রোক করা প্রয়োজন।
No Comment Yet