খেলাফত মজলিসের সভাপতিসহ অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুরে খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বরমী বাজারের বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার হলরুমে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মী।

বিএনপিতে যোগদানকৃত নেতাকর্মীরা হলেন, খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার, উপজেলার সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, বরমী আনওয়ারীয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আশেকে মোস্তফা, খেলাফত মজলিসের সদস্য ইকবাল হোসেনসহ অর্ধ শতাধিক নেতাকর্মী।

খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার বলেন, দীর্ঘ লড়াই আন্দোলন রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় হয়েছে। আমাদের আশার প্রতিফলন হয়নি। যারা ইসলামিক রাষ্ট্র কায়েমের কথা বলছে আসলে তারা ইসলামের ধারে কাছে নেই। তুলনামূলক ভাবে আলেম সমাজকে সবচেয়ে বেশি সম্মান দেয় বিএনপি। তাই আজ অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির পতাকাতলে সামিল হলাম।

বিজ্ঞাপন

Anjara World Shop

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতির নেতৃত্বে অর্ধশতাধিক আলেম বিএনপিতে যোগদান করলো। এটি সত্যিই আনন্দের। বিগত সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশের আলেম সমাজ। বিএনপির সবসময় আলেম সমাজের সঙ্গে থাকে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।  আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে সবচেয়ে সম্মানিত হবেন আলেম সমাজ।

এ যোগদান সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী উলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এসএম রুহুল আমিন।

0%
0%
No Comment Yet