“১২ ফেব্রুয়ারি ফটিকছড়ির জনগণ ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে”
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ১০:০৯:২৭
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ফটিকছড়ির জনগণ ব্যালেটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে।
বুধবার বিকেলে জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে, তিনি আব্দুল্লাহপুর ও জাফতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। পরে সন্ধ্যায় পশ্চিম জাহানপুরে একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন।
পথসভায় অধ্যক্ষ নুরুল আমিন বলেন, যারা দেশের অর্থনীতি ধ্বংস করে ব্যাংক লুট করেছে, জনগণ এবার তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে মানুষ সৎ, যোগ্য ও আল্লাহ ভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরও বলেন, ফটিকছড়ির আপামর জনগণ এখন জাগ্রত—দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীদের জনগণ প্রত্যাখ্যান করেছে।
পথসভায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার বলেন, বিগত সময়ে দুর্নীতি ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
পথসভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, সাবেক উপজেলা আমির মাস্টার নাজিম উদ্দিন, ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার আলী আওয়াল, রাশেদুল আলম মঞ্জু, লেয়াকত আলী, জাফতনগর ২ নম্বর ওয়ার্ড সদস্য তালেব মেম্বার, মাওলানা নাসির, ডা. মাসুদ, মুহাম্মদ হোসাইন, মোহাম্মদ জাহাঙ্গীর, আব্দুর রশিদ, আলমগীর সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
No Comment Yet