মৌলভীবাজারের কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মন বাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নবীনগর মৌজার নবীনগর গ্রামের মাধবের টিলা থেকে অবৈধভাবে টিলা কেটে মাটি বিক্রি করে পরিবেশের মারাত্মক ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। আইনগতভাবে টিলা থেকে মাটি কাটা নিষিদ্ধ হলেও এ বিষয়ে কর্নপাত করছেন না এ টিলার কেয়ার টেকার নবীনগর গ্রামের মন্নান খার পুত্র আনার খা।

অভিযোগে জানা যায়,কুলাউড়া উপজেলার ব্রাহ্মন বাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নবীনগর মৌজার নবীনগর গ্রামের মাধবের টিলার ৪ একর ৬ শতক ভূমির মালিক হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একই ইউনিয়নের কোনাগাঁও গ্রামের আব্দুল মান্নান এবং তাঁর লণ্ডন প্রবাসী ভাই আশরাফ হোসেন কয়েছ। আব্দুল মান্নানের বর্তমান বয়স ৮৬ বছর। তার ১ ছেলেও ২ মেয়ে। তারা আনেকেই বিদেশে। আব্দুল মান্নানের ভাই আশরাফ হোসেন কয়েছও বর্তমানে ছেলে মেয়ে নিয়ে লন্ডন অবস্থান করছেন। আব্দুল মান্নান তার উক্ত টিলাতে বিভিন্ন জাতের গাছের চারা রোপন ও পরিচর্যা করার জন্য কেয়ারটেকার হিসেবে নবীনগর গ্রামের মন্নান খার পুত্র আনার খাকে ১ জুলাই ২০১৫ ইং চুক্তিপত্র দলিল করে নিযুক্ত করেন। কিন্তুআনার খা আব্দুল মান্নানের অজ্ঞাতসারে দীর্ঘদিন ধরে মাধবের টিলা থেকে গাছ ও মাটি কেটে বিক্রি করে আসছে।

এ ব্যাপারে ওয়ার্ড ইউপি সদস্য লুৎফুর রহমান জানান মাধবের টিলা থেকে গাছ ও মাটি কেটে বিক্রি করার ব্যাপারে তিনি আনার খাকে সতর্ক করে দিয়েছেন। আব্দুল মান্নানের ভাতিজা মো: তপন জানান কেয়ার টেকার আনার খাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বললেও সে বার বার সময় নিয়েও এখান থেকে যাচ্ছে না। মাধবের টিলা থেকে গাছ ও মাটি কেটে বিক্রি কর তে নিষেধ করলেও সে তা মানছে না।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

এ ব্যাপারে তিনি পরিবেশ অধিদপ্তরসহ সরকারের ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্ঠি আকর্ষন করেছেন।

0%
0%
No Comment Yet