এপস্টেইন ফাইল নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ০২:২১:৪১
এপস্টেইন ফাইল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন ইসলামি স্কলার শায়খ আহমদুল্লাহ। তিনি বলেছেন, কোরআন ও হাদিসে বারবার শয়তানের পদাঙ্ক অনুসরণ না করতে এবং তার ধোঁকা থেকে সতর্ক থাকতে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এপস্টেইনের ঘটনা সেই সতর্কবার্তাকেই বাস্তবভাবে সামনে এনে দিয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। সেখানে শায়খ আহমদুল্লাহ উল্লেখ করেন, শয়তানের অন্যতম প্রধান অস্ত্র হলো যৌনতা। ইসলাম শুধু যিনা বা ব্যভিচার নিষিদ্ধ করেনি; বরং এসব অপরাধের কাছাকাছি যাওয়াকেও কঠোরভাবে নিষেধ করেছে।
তিনি বলেন, যৌন অপবিত্রতার মাধ্যমে শয়তান সবচেয়ে বেশি তুষ্ট হয়। এ কারণেই ইসলাম মানুষের জীবনকে এসব পথ থেকে দূরে রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যাতে ব্যক্তি ও সমাজ নৈতিকভাবে বিপথে না যায়।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
এপস্টেইনের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে শায়খ আহমদুল্লাহ আরও বলেন, তার পাশবিক যৌনাচার এবং অমানবিক আচরণ মূলত শয়তানতুষ্টি ও শয়তানি উপাসনারই প্রকাশ। এসব ঘটনা দেখিয়ে দেয় কেন মহান আল্লাহ মানুষকে শয়তানের সন্তুষ্টির কারণ হয় এমন সব কাজ থেকে সর্বদা দূরে থাকার জন্য সতর্ক করেছেন।
No Comment Yet