বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০৫ মে ২০২৬ সময়: ১৭:৪৯:৪০
বরিশাল, ৫ মে ২০২৬ (বাসস): জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আজ দালালচক্রের বিরুদ্ধে অভিযানকালে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল।
প্রশাসন সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চত্বরে সক্রিয় একটি সংঘবদ্ধ দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে বিভ্রান্ত করে নির্দিষ্ট ক্লিনিক ও চিকিৎসকের কাছে নেয়ার নামে অর্থ আদায় করছিল। এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আকষ্মিক পরিদর্শনে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তদের মধ্যে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচহাজার টাকা জরিমানা এবং অপর দু’জনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।
No Comment Yet