নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট

ঢাকা, ৭ মে ২০২৬ (বাসস) : সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্সের সুবাদে আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য প্রথমবারের মত নিউজিল্যান্ড টেস্ট দলে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। 

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

গেল মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই হাফ-সেঞ্চুরিতে ১৪৯ রান ও ২ উইকেট শিকার করেন ফক্সক্রফট। টি-টোয়েন্টি সিরিজে দুই ইনিংসে ১৮ রান করলেও কোন উইকেট পাননি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ ম্যাচে ২৩০১ রান ও ৬৩ উইকেট শিকার করেছেন ফক্সক্রফট। 

ফক্সক্রফট ছাড়াও নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরেছেন দুই পেসার উইল ও’রুর্ক ও কাইল জেমিসন। দুই সিরিজের দলেই আছেন তারা। পেস আক্রমণে আরও আছেন ম্যাট হেনরি, জ্যাক ফোকস, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার। শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের দলে রাখা হয়েছে বেন সিয়ার্স, মাইকেল রে ও ক্রিস্টিয়ান ক্লার্ককে। ইংল্যান্ড সিরিজে রিজার্ভ তালিকায় আছেন সিয়ার্স। 

ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স বিবেচনায় নয় মাস পর টেস্ট দলে ফিরলেন ব্যাটার হেনরি নিকোলস। প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাংঙ্কেট শিল্ডে ক্যান্টারবুরির হয়ে ১১ ইনিংসে ৯৬.৬৬ ব্যাটিং গড়ে সর্বোচ্চ ৮৭০ রান করেন তিনি।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

টেস্ট দলে আছেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লাক্ষেèৗ সুপার জায়ান্টসের স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। 

দলে একমাত্র বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে আছেন টম ব্লান্ডেল। দলের প্রয়োজনে উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন অধিনায়ক টম ল্যাথাম। 

২৭ মে থেকে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে নিউজিল্যান্ড। এরপর ৪ জুন থেকে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে কিউইরা। পরের দুই টেস্ট হবে যথাক্রমে- ১৭ ও ২৫ জুন। 

0%
0%
No Comment Yet