খুলনায় ভিডিপি সদস্যদের ভাষা শিক্ষা প্রশিক্ষণের সমাপনী

খুলনা, ৭ মে, ২০২৬, (বাসস) : খুলনা ৩৬ জন ভিডিপি সদস্যের অংশগ্রহণে তিন মাসব্যাপী জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
 
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিডিএমএস। বিশেষ অতিথি ছিলেন খুলনা আনসার ব্যাটালিয়নের (২০ বিএন) উপ-পরিচালক মো. ফয়সাল হোসেন।

সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপি, খুলনা জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন। এছাড়াও অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে ভাষা দক্ষতা কর্মসংস্থান ও আত্ম উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ তরুণ ভিডিপি সদস্যদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৬ জন ভিডিপি সদস্য জাপানিজ ভাষার প্রাথমিক যোগাযোগ, সংস্কৃতি, আচরণবিধি ও কর্মক্ষেত্রভিত্তিক ভাষা দক্ষতা অর্জন করেন। 

বিজ্ঞাপন

Anjara World Shop

তনি আরও বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা শুধু দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তায় নয়, দক্ষ মানবসম্পদ হিসেবেও নিজেদের গড়ে তুলছে। জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ বর্তমান সময়ের একটি যুগোপযোগী উদ্যোগ। এর মাধ্যমে সদস্যরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।
 
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

0%
0%
No Comment Yet