পুঁজিবাজারের উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতা নিয়ে গভর্নরের সঙ্গে ডিএসই প্রতিনিধিদলের বৈঠক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০৮ মে ২০২৬ সময়: ০৯:৪৩:১৫
ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস): দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, সুশাসন, তারল্য ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধিদল।
আজ বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ বৈঠকে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম, স্নেহাশীষ বড়ুয়া, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, মো. সাজেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার।
বৈঠকে ডিএসই প্রতিনিধিদল পুঁজিবাজার উন্নয়ন ও আধুনিকায়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাবগুলোর উদ্দেশ্য হলো দেশের পুঁজিবাজারকে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যায়ে উন্নীত করা।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে-রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সুবিধার সময়সীমা বৃদ্ধি, স্যাটেলমেন্ট সাইকেল টি+২ থেকে টি+১-এ রূপান্তরে সহায়তা, ডিএসই’র বিভিন্ন তফসিলি ব্যাংকে সংরক্ষিত এফডিআর ও এসএনডি হিসাবের অর্থ ধাপে ধাপে নগদায়নের মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, বিদেশি বিনিয়োগকারীদের জন্য এনআইটিএ হিসাব প্রক্রিয়া সহজীকরণ, আইপিও ও বন্ড মার্কেটভিত্তিক পুনঃমূলধনীকরণ ব্যবস্থা, সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট উন্নয়ন, সুকুক লেনদেন চালু এবং স্টক এক্সচেঞ্জের জন্য সিআইবি রিপোর্ট অ্যাক্সেস সুবিধা নিশ্চিত করা।
বিজ্ঞাপন
anjara world
ডিএসই প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
No Comment Yet