নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার সংলগ্ন নান্দিনা মৌজায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জমি পরিমাপ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, নান্দিনা মৌজার ৫০৫ খতিয়ানের বিআরএস ৬৩ ও ৬৪ দাগভুক্ত পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬৪ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। অভিযোগে নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজ–এর আব্দুল হামিদ মিয়া ছাত্রাবাস সংশ্লিষ্টদের বিরুদ্ধে জবরদখলের কথা উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet