বগুড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

বগুড়ার গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল কর্তৃক সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

এ ঘটনায় রাজা মন্ডলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে, যাহার নং ১৭৮৩।
প্রকাশ, প্রায় দুই মাস আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে বরাদ্দ হওয়া ভিজিএফ এর চাল বিতরণে প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল অনিয়ম করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লেখা হয়। এ ঘটনায় বিভিন্ন সময় নানা ধরনের কথাবার্তা বললেও গত (১৯ মে/২৬) মঙ্গলবার বিকাল আনুমানিক পৌনে ৪টায় মহানগরের জেলা পরিষদ এলাকায় আমাকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে ২ টাকার সাংবাদিক তোকে সাংবাদিকতা করা শিখাবো। জেলা পরিষদ থেকে একটু সরে আয় তোকে পিটিয়ে মেরে ফেলবো। আর কিভাবে তোকে সাইজ করতে হয় তা বুঝতে পারবি।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet