নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

নরসিংদী, ৩০ মে ২০২৬ (বাসস): জেলার শিবপুর উপজেলায় আজ প্রাইভেটকার ও বিভাটেকের (ব্যাটারি চালিত অটোরিকশা) মধ্যে সংঘর্ষে জুনায়েদ শেখ ও রুবেল শেখ নামের দু’জন নিহত হয়েছেন। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবপুর উপজেলায় ইটাখোলা-মনোহরদী সড়কের আশ্রাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জুনায়েদ শেখ (১৩) জেলার শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে। অন্যদিকে, নিহত মো. রুবেল শেখ (১৯) একই উপজেলার লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে। 

বিজ্ঞাপন

Anjara World Shop

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভিবাটেকের (ব্যাটারি চালিত অটোরিকশা) সংঘর্ষ হয়। এ ঘটনায় বিভাটেকের চালক মো. রুবেল শেখ, যাত্রী মো. জুনাইদ শেখ ও তার মা মাহফুজা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মো. জুনাইদ শেখকে মৃত ঘোষণা করেন এবং মো. রুবেল শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মো. রুবেল শেখ মারা যান। 

0%
0%
No Comment Yet