রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) :  ইউক্রেনের খেরসন শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় এক ব্যক্তি নিহত এবং আরও অন্তত তিনজন আহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে ইউক্রেনের আঞ্চলিক কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মস্কো ও কিয়েভ সাম্প্রতিক মাসগুলোতে একে অপরকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা এখনও অচলাবস্থায় রয়েছে। এ যুদ্ধ এখন পঞ্চম বছরে পদার্পণ করেছে।

ইউক্রেনের খেরসন শহরের অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইয়ারোস্লাভ শানকো বলেন, ‘রাশিয়ার ড্রোন হামলায় কোরাবেলনি জেলায় ৭৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে।’

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিভিন্ন জেলায় তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

উত্তর-পূর্ব ইউক্রেনের কোনোটপ শহরে রুশ হামলায় তিন শিশু আহত হয়েছে বলে মেয়র আর্তেম সেমেনিখিন টেলিগ্রামে জানিয়েছেন।

0%
0%
No Comment Yet