ক্রিস্পি প্রকৃতি - মৌ মধুবন্তী

সূর্য উঠেছে পূবে  সকালে বেলায় দেখি 
আলোর কি ঝলকানি নেই কোন মেকি।

পাখি  গায় গান, বাতাসে বসে  সুরের মেলা
প্রকৃতিতে পাখীমন ডানা মেলে করে খেলা।

সবুজ ঘাসের মাঝে , রঙিন ফুল ফোটে
প্রকৃতির সৌন্দর্য দেখতে হৃদয়নদী ছোটে।

সূর্যাস্তের সময়, আকাশে রঙ ছড়ায়,
ধীরলয়ে সন্ধ্যা নামে , রাত্রির শুভকামনায়।

0%
0%
No Comment Yet