বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল অস্ট্রেলিয়া
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০৫ জুন ২০২৬ সময়: ২৩:৫১:২৩
ঢাকা, ৫ জুন ২০২৬ (বাসস) : বাংলাদেশ সফরে আগে পাকিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
গতরাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হারে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে এবং দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়া ৪১ রানে জিতেছিল।
লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপে ৪২ ওভারে ১৫৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে ওপেনার ও ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিশ সর্বোচ্চ ৬৫ রান করেন।
বল হাতে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ৩টি, আবরার আহমেদ ও শাদাব খান ২টি করে উইকেট নেন।
বিজ্ঞাপন
anjara world
জবাবে ৪৯ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। দলের সহজ জয়ের ম্যাচে বাবর আজম ৪০, মাজ সাদাকাত ২৭, শাদাব খান অপরাজিত ২৯ ও আব্দুল সামাদ ১৮ রানের অনবদ্য ইনিংস খেলেন।
অস্ট্রেলিয়ার ম্যাথু কুনেমান ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন আর্ফ্রিদি। সিরিজ সেরা হন পাকিস্তানের মিনহাস।
No Comment Yet